সকল প্রসংসা আল্লাহুর জন্য
দেখুন ভিডিও টি ! অথবা http:// www.youtube.com/God and the name of the dog, the view| This table has a red transparent background image |
সকল প্রসংসা আল্লাহুর জন্য
দেখুন ভিডিও টি ! অথবা http:// www.youtube.com/God and the name of the dog, the view| This table has a red transparent background image |
ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০১৪, ১০ পৌষ
১৪২১
প্রচ্ছদ » সারাবিশ্ব » বিস্তারিত
হিন্দু না হলে বাংলাদেশিদের ভারত ছাড়ার
হুমকি!
২০১৪ ডিসেম্বর ২৪ ১১:০২:৩৩
বাংলাদেশিদের অবশ্যই দেশ ত্যাগ
করতে হবে নতুবা হিন্দু ধর্মে ধর্মান্তরিত
হতে হবে বলে হুমকি দিয়েছে ভারতের
উগ্রহিন্দুত্ববাদী সংগঠন বজরং দল।
এটি বিশ্ব হিন্দু পরিষদের সশস্ত্র যুব
সংগঠন। মঙ্গলবার সংগঠনটির মেরুত শাখার
আহ্বায়ক বলরাজ দুঙ্গার এ হুমকি দেন।
বাংলাদেশিদের দেশ ছাড়ার আল্টিমেটাম
দিয়ে বলরাজ বলেন, “আমাদের প্রথম
কথা হলো বাংলাদেশিদের অবশ্যই ভারত
ছাড়তে হবে। তারা এ দেশের জনশক্তির
ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আর
যদি দেশে থাকতেই হয় তবে তাদেরকে হিন্দু
হয়ে থাকতে হবে। আমাদের জীবন যাত্রার
সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।”
দেশটির উত্তর প্রদেশে সম্প্রতি আয়োজিত
ধর্মান্তর অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন,
আমরা শুধু এ সরকারের সময়ই নয়, কংগ্রেস
সরকারের আমলেও এ অনুষ্ঠানের
প্রচারণা চালিয়েছি।
এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া,
এটা চলবে।”
বলরাজ বলেন,
বাংলাদেশিরা স্বাধীনতা যুদ্ধের সময়
এখানে শরণার্থী হিসেবে এসেছিল কিন্তু ৪৩
বছর ধরে তারা এখানে বসবাস করছে। তাদের
এখন চলে যাবার সময় হয়েছে।”
তিনি বলেন, বাংলাদেশিরা ধর্মান্তর হলেই
বৈধ হয়ে যাবে না। এর
ফলে যেটা হতে পারে,
সেটা হলো তারা সংখ্যায় আমাদের
শক্তি বাড়াতে পারে।
বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক
সুদর্শন চক্র বলেন, “আমি বজ্রং নেতাদের
সঙ্গে পুরো একমত নই।”
তিনি বলেন, বাংলাদেশিদের কোনো ছাড়
দেয়া আমাদের সংগঠনের এজেন্ডা নয়।
সরকারের দেয়া তথ্যমতে দেশে প্রায় তিন
কোটি বাংলাদেশি রয়েছে। তাদের
সবাইকে অবশ্যই এ দেশ ছাড়তে হবে। তাদের
হিন্দুতে ধর্মান্তরিত করারতো কোনো প্রশ্নই
উঠে না। তাদের কারণেই বেকারত্ব ও
সন্ত্রাস বেড়ে যাচ্ছে।”
চক্র বলেন, তারা (বাংলাদেশিরা)
দেশবিরোধী কাজে লিপ্ত হচ্ছে। এসব
অভিযোগ সত্ত্বেও বিগত সরকারেরা তাদের
সুবিধা দিয়েছে। তাদের রেশন কার্ড ও
ভোটার কার্ড দেয়া হয়েছে। কোনো কিছুই
তাদের ভারত থাকার বৈধতা দিতে পারে না।
তাদের চলে যেতে হবে।”
ভারতে কতজন
বাংলাদেশি রয়েছে তা নিয়ে কিছুটা মতানৈক্য
রয়েছে। ২০০১ সালে সেনসাসের এক
প্রতিবেদনে বলা হয়, ভারতে ৩০ লাখ
বাংলাদেশি রয়েছে। ২০১২ সালে রাজ্যের
স্বরাষ্ট্রমন্ত্রী মোল্লাপেল্লাই রামচন্দ্র
বলেন, গত এক দশকে ভারতে ১৪ লাখ
বাংলাদেশি প্রবেশ করেছে। ২০০৭ সালের
ভারত সরকারের তথ্য অনুযায়ী দেশটিতে দুই
কোটি বাংলাদেশি বসবাস করছে বলে উল্লেখ
করা হয়।–
সুত্রঃ টাইমস অব ইন্ডিয়া।
bd24live.com
থেকে সংগৃহীত
ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০১৪, ৭ পৌষ ১৪২১
প্রচ্ছদ » বিজ্ঞান ও প্রযুক্তি » বিস্তারিত
অবশেষে ষ্টার জলসা হ্যাক করল বাংলাদেশি হ্যাকাররা
(ভিডিও)
২০১৪ ডিসেম্বর ২১ ১২:১৮:০৬
দেশে প্রথমবারের মতো টেলিভিশন চ্যানেল হ্যাক
করলো দেশের শীর্ষ হ্যাকার সংগঠন বাংলাদেশ
গ্রে হ্যাট হ্যাকারস। সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন
রোটেটিং রটোর এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য
জানিয়েছেন। হ্যাক হওয়ার সময় টেলিভিশন
স্ক্রিনে গ্রে হ্যাট হ্যাকারসের লোগো ও হ্যাক
সংক্রান্ত তথ্য দেখতে পাওয়া যায়। রোটেটিং রটোর
ফেসবুকে হ্যাকার ভিডিও প্রকাশ করেছেন।
তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন,
আমরা সফলভাবে স্টার জলসা চ্যানেল হ্যাক
করতে সক্ষম হয়েছি। চ্যানেলে প্রোগ্রাম চলাকালীন
সময় আমরা কিছু সময়ের জন্য চ্যানেলের নিয়ন্ত্রণ
নিয়ে নিতে সক্ষম হই। এ সময়ে আমরা আমাদের পূর্ব
ধারণকৃত ভিডিও প্রোগ্রামের মাঝে, দর্শকদের
উদ্দেশ্যে সম্প্রচার করি। নিরাপত্তার খাতিরে আমাদের
এই হ্যাকিং মিশন খুলনা শহরেই সীমাবদ্ধ ছিল। যার
ফলে শুধু খুলনাবাসীরাই প্রত্যক্ষ করেছেন।
রোটেটিং রটোর তাদের উদ্দেশ্য সম্পর্কে লিখেছেন,
বাংলাদেশীরা যেন বিদেশী সংস্কৃতির প্রতি এতোটাই
আসক্ত না হয় যে, নিজস্ব সংস্কৃতি এবং পারিবারিক ও
সামাজিক বন্ধন ভুলে গিয়ে, বিবাদ, কলহ ও বাক বিতণ্ডায়
জড়িয়ে পড়ে। এ পর্যন্ত জনপ্রিয় ভারতীয় সিরিয়ালের
(বোঝে না সে বোঝে না) পাখি ড্রেসের
কারণে ৩টি আত্মহত্যা এবং স্বামী-স্ত্রীর মধ্যে এই
সিরিয়াল দেখা নিয়ে মারামারি পর্যন্ত হয়েছে। যা খুবই
দুঃখজনক এবং আমাদের সংস্কৃতির জন্য
তা আশংকাজনক। প্রতিবাদের ভাষা হিসেবে বাংলাদেশ
গ্রে হ্যাট হ্যাকারসের হ্যাকারসের ক্রু 'বোকা মানুষ'
এবং 'ভেঞ্চার' হ্যাকিং কার্যক্রমটি পরিচালনা করেন
এবং "টিএনটি" ভিডিও মেসেজটি তৈরি করেন।
তিনি আরও জানিয়েছেন, 'এর আগে পৃথিবীর শীর্ষ হ্যাকার
সংগঠন অ্যানোনিমাস টেলিভিশন চ্যানেল হ্যাক
করে নিজেদের বার্তা পৌঁছে দিয়েছিল। এখন আমরাও এই
সক্ষমতা অর্জন করে বিশ্বের ২য় হ্যাকিং টিম
যারা টিভি চ্যানেল হ্যাক করতে পেরেছে তাদের
অন্তর্ভুক্ত হলাম। মিশনে সফলতা অর্জনের জন্য
আমি রোটেটিং রটোর, সকল ক্রু, শুভানুধ্যায়ীদের
অভিনন্দন জানাই'।